রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

দেশের স্থিতিশীলতা বিনষ্টে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ি: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এবং এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দায়ি। তিনি রবিবার যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য সবার উচিত সচেতনভাবে পদক্ষেপ নেওয়া।

তিনি বলেন, সফলতা অর্জন করতে হলে ধীরে ধীরে এগোতে হবে এবং অন্ধকার থেকে আলোয় পৌঁছাতে হবে।

ফখরুল বলেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দেশের বিভিন্ন স্থানে চলমান 'অপারেশন ডেভিল হান্ট'-এর সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি আরও জানান, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন যে, তারা যেন ফ্যাসিস্ট সরকারের ফাঁদে না পড়ে। যুক্তরাষ্ট্র সফরে তিনি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, ম্যাডাম ভালো আছেন এবং চিকিৎসা চলছে। তিনি সফরকে সফল বলে ঘোষণা করেন এবং দলের অবস্থা তুলে ধরেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ