রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

‘তসলিমা নাসরিনকে পুনর্বাসিত করার দিবাস্বপ্ন এদেশের তৌহিদী জনতা রুখে দিবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, তসলিমা নাসরিন শুধু ইসলামের বিপক্ষেই কথা বলেনি বরং এদেশের মানচিত্র মুছে ফেলার ষড়যন্ত্র করেছে। সুতরাং সে দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী। তাকে এদেশে পুনর্বাসিত করার জন্য যেসব কুচক্রী মহল পায়তারা করছে তারা দেশকে অস্থিতিশীল করার হীন ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পল্টন থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাওলানা ইমতিয়াজ আলম।

সংগঠনের পল্টন থানা সভাপতি আলহাজ্ব কবির হোসেন খোকন এর সভাপতিত্বে আয়োজিত থানা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর ও পল্টন থানা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্য শেষে নতুন সেশনের কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব কবির হোসেন খোকন এবং সেক্রেটারি হিসেবে নাসির উদ্দীন শরীফকে ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ