রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

জমিয়তে যোগ দিলেন মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন, বরেণ্য আলেম মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী। দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলামের মূল অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামে যোগদান করেন মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী।

বৈঠকে উপস্থিত ছিলেন, দলটির সভাপতি শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমীসহ আরো অনেকেই।

এই যোগদানকে আন্তরিক স্বাগত জানিয়েছে সুধীমহল ও দলটির অন্যান্য নেতৃবৃন্দ। আশা করা হচ্ছে, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারীর মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম আরও সমৃদ্ধ হবে। 

এসএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ