রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২৫-২৬ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন সেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আব্দুল আজিজ। 

আজ দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠক সম্মেলন বৈঠকে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজকে শপথ পাঠ করান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মা*মু*নুল হ*ক । এরপূর্বে সভাপতি পরিষদ হিসেবে নির্বাচিত হোন মুহাম্মাদ আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। 

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আল আবিদ শাকির, মাওলানা জাকির হুসাইন, মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ