রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

‘সরকারি চাকুরীতে ফ্যাসিবাদের দোসরদের বিবেচনায় নেয়ার সুযোগ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের  মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, সরকারি চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিবাদের কোন দোসরকে বিবেচনায় নেয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আমরা সংবাদ মাধ্যমসহ বিভিন্ন  সূত্রে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। সিন্ডিকেটে পাসের অপেক্ষায় থাকা তিন প্রার্থীর বিরুদ্ধেই নিষিদ্ধ ছাত্রলীগ ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ এর সাথে সম্পৃক্ততার বিশ্বাস যোগ্য অভিযোগ রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ভয়ংকর বিষয় হলো প্রার্থীদের কেউ কেউ বিগত সময়ে আলেম-উলামা ও দ্বীনদার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। আমরা মনে করি, এদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কথা ছিল এদেরকে বিচারের আওতায় আনা ; কিন্তু তা না কারে উল্টো তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস তথা তওহীদি জনতা এই ঘটনায় চরম ক্ষুব্ধ। আমরা আশাকরি,  বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিয়োগ প্রক্রিয়া থেকে অভিযুক্ত প্রার্থীদের বাদ দিবেন।

বিবৃতিতে তিনি আরও বলেন,  চব্বিশের ছাত্র জনতার বিপ্লবের অন্যতম সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ফ্যাসিবাদের প্রতি যেকোন আনুকূল্য আমাদেরকে সমান ভাবে আহত ও ক্ষুব্ধ করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ