রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

স্বৈরাচারের বিচার ও সংস্কার অপরিহার্য : মাওলানা ইউনুস আহমদ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, টেকসই সুষ্ঠু রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কোন প্রশ্ন নাই। ২৪ এর রক্তমাখা আন্দোলনের প্রধান দাবীই সংস্কার। একই সাথে পতিত স্বৈরাচারের বিচার হাজারো মানুষের রক্তের ঋণ পরিশোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বৈরাচারের বিচার হতেই হবে। কিন্তু সংস্কার ও বিচারকে কেন্দ্র করে নির্বাচনহীন অন্তর্বতী সময়কে দীর্ঘায়িত করার কোন প্রচেষ্টাও গ্রহণযোগ্য না।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে মাহে রমজানের ইফতার মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, স্বাধীন সার্বভৌম একটি দেশে একযুগের অধিক সময় ধরে জনগণের নির্বাচিত সরকার নাই; বিষয়টাই অকল্পনীয়। ফলে স্বৈরাচারের পতনের পরেও কোন অবস্থাতেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির সুযোগ নাই।

ইসলামী আন্দোলনের মহাসচিব, সংস্কার, স্বৈরাচারের বিচার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন; এই বিষয়গুলো সমান গুরুত্বের এবং একই সাথে বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেখানে কোনভাবেই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা যাবে না। এতে করে অন্তবর্তী সরকারের সদিচ্ছার ওপরে জনমনে প্রশ্ন তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারূফ, মাওলানা এবিএম জাকারিয়া।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ