রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

‘ধর্ষণ বন্ধে দ্রুত কোরআনের আইন চালু করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আছিয়া হত্যার বিচার ও ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে রাজধানীতে কামরাঙ্গীরচরে আজ বাদ জুমা বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষুদ্ধ মুসল্লিরা স্লোগানে রাজপথ ছিল প্রকম্পিত "আছিয়া হত্যাকারীদের ফাঁসি চাই, ধর্ষণ বন্ধে কুরআনের আইন চাই। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, বাংলাদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এই পরিস্থিতি মোকাবেলায় পবিত্র কোরআনে ধর্ষণের শাস্তির যে আইন রয়েছে তা অতি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অপরাধীদের উপর শাস্তি প্রয়োগ না হওয়ার কারণে  ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষণের শাস্তি দ্রুততম সময়ে বাস্তবায়িত হলে অপরাধীদের মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হবে, যা অপরাধীদের তৎক্ষণাৎ প্রতিরোধ করতে সহায়তা করবে।

তিনি আছিয়া হত্যার দ্রুত বিচার ও ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ