রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

বিএনপি নেতাকে হাতিয়াতে প্রত্যাখানের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের বজুয়া অবৈধ ও বাণিজ্যিক ও পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা। একই সাথে কমিটি গঠনে ক্ষুব্ধ অংশের নেতাকর্মিরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়াতে প্রত্যাখানের ঘোষণা দেয়।

শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে।এতে দলটির নেতাকর্মিরা হাতিয়া উপজেলা যুবদলের নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শামীম, আব্দুর রব রাশেদ, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্যসচিব মো. মোছলেহ উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চোরা গোপ্তা মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোন কর্মকান্ডে ছিলনা। এমন লোকদের দিয়ে কমিটি দেয়া হয়েছে তারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না। সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বড় কর্মসূচির ডাক দেবেন বলে হুশিয়ারি দেন। 

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে স্বৈরাচারের দোসর ও বহিরাগত উল্লেখ করে হাতিয়াতে প্রত্যাখান ও রাজনৈতিক ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।  

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেন। এরপর একাধিকবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ