রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির হামদ নাত ও আজান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির

পবিত্র মাহে রমজান মাসে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী কোরআনের আলো হিফজুল কোরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা।

দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ই মার্চ দুর্গাপুর পৌর শহরের অডিটোরিয়ামে হবে এই প্রতিযোগিতা । প্রতিদিন সকাল ১০ টা থেকে আছর পর্যন্ত চলবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও তাদের মধ্যে ইসলামের মূল্যবোধ সঞ্চারের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের আলোতে জীবন গঠনে উৎসাহিত হবে।

দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি বলেন, পবিত্র রমজানের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। এই বরকতময় মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হামদ নাত ও আজান প্রতিযোগিতার আয়োজন সবার জন্য এক আনন্দের উপলক্ষ্য।

কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ