রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

ওই পোস্টে জামায়াত আমির বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ও ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।’

ইসরায়েলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানিতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।

আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।’

গাজায় যুদ্ধবিরতি ভেঙে গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ