রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া

আ. লীগকে নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান এনসিপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ ও তাদের সহযোগী ব্যক্তি-গোষ্ঠীকে সকল ধরণের রাজনৈতিক কার্যাবলি থেকে বিরত রাখতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারির জন্য দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। 

এছড়া, আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে আহ্বায়ক নাহিদ ইসলাম। 

শুক্রবার (২১ মার্চ) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তারা। 

আহ্বায়ক নাহিদ ইসলমা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও এখনো তাদের বিচারিক কার্যক্রম দৃশ্যমান হয়নি। আওয়ামী লীগের বিচারের আগে এই দলের সাথে সংশ্লিষ্ট যেকোনো পর্যায়ের ব্যক্তি বা গোষ্ঠী যেন তাদের রাজনৈতিক কার্যক্রম করতে না পারে সেজন্য অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

তিনি আরও বলেন, শুধু জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডই নয়; এর আগের শাপলা চত্বরের গণহত্যা, বিচারবহির্ভূত গণহত্যা, ভোট ডাকাতি, গুম, খুনসহ সকল অপরাধের প্রকাশ্যে বিচার করতে হবে। 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না এই বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে নাহিদ ইসলাম। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এধরণের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছেন তিনি। 

নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়। তারা নির্বাচনের মাধ্যমে পরাজিত হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হয়েছে। আওয়ামী লীগ পুরোপুরি একটি ফ্যাসিবাদী দল। তাই ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনিতক দল ও গোষ্ঠীকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহদি ইসলাম। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ