রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু : আমীর খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের শত্রু। কারণ গণতান্ত্রিক নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।’

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগের পিজি হাসপাতাল অডিটরিয়ামে ঢাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসক ও সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘হাসিনা পেশিশক্তি, নির্যাতন-নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি।

গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণ-অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘৩৫ বছরের রাজনৈতিক জীবনে মেয়র হতে পারা তার বড় প্রাপ্তি। আগামীতে সবাইকে নিয়ে ক্লিন চট্টগ্রাম গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হোসেন জীবন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ড্যাব সভাপতি প্রফেসর ডা. জসীম উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ