মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

রংপুরে ইসলামী আন্দোলনের ৫ প্রার্থীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর মহানগর ইসলামী আন্দোলনের বাংলাদেশের আয়োজনে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক রংপুর-১ এটিএম গোলাম মোস্তফা বাবু, বদরগঞ্জ-তারাগঞ্জ রংপুর- ২ এ মাওলানা মো. আশরাফ আলী, সদর ও সিটি করপোরেশন রংপুর-৩ এ আমিরুজ্জামান পিয়াল, পীরগাছা-কাউনিয়া রংপুর -৪ এ অধ্যক্ষ গোলজার হোসেন, রংপুর মিঠাপুকুর -৫ এ জাহিদ হাসেন। তবে রংপুর-৬ পীরগঞ্জ আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি।