খেলাফত মজলিসে যোগদান করলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিজি হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান ডা. জহির উদ্দিন আহমেদ।
রোববার (২২ জুন) সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি যোগদান করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গৌরবান্বিত হয়েছেন। খেলাফত মজলিসের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এই সংগঠনে যোগ দিয়েছেন।
