মসজিদের ইমাম, কওমি মাদরাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কুরআনের সমাজ তৈরি করতে হলে সবার আগে মসজিদের ইমামদের, মাদরাসার শিক্ষকদের এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য।
জামায়াতে ইসরামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া এসব কথা বলেন।
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের স্থানীয় একটি রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশিষ্ট উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও শিক্ষকদের প্রীতি সমাবেশে তিনি বক্তব্য দেন।