মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


‘নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমরা আশাবাদী আসন্ন জাতীয় নির্বাচন সরকার ঘোষিত সময় অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি গ্রহণযোগ্য, প্রতিনিধিত্বশীল ও নির্বাচিত সরকারই পারে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার নবাবগঞ্জ বাগমারা হলিডে পার্টি সেন্টারে আয়োজিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আহ্বায়ক মাওলানা আফযাল হোসাইন রাহমানীর সভাপতিত্বে ও সচিব মুফতি হায়াত মাহমুদ জাকিরের পরিচালনায় এই সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথà