বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ ও এ দেশের জনগণকে বন্ধু মনে করে না।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ভারতের উদ্দেশে দুদু বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই বিচার কার্য সম্পাদনের জন্য তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান।
তিনি আরও বলেন, ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কখনও কারো বশ্যà¦