মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আসন্ন নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে আজ বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় Beyond politics, beyond fear-DUCSU for brighter frontier (অপরাজনীতি ও ভয়ের ঊর্ধ্বে-উজ্জ্বল সম্ভাবনার ডাকসু) প্রতিপাদ্যে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফর্ম জমা দেওয়ার পরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ছাত্রনেতা আবু বকর সিদ্দিক পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন। ২৮ সদস্যের ডাকসুতে ২৭টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়। আর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আহত প্রতীক সানজিদা আহমেদ তন্বী-র সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্বনির্ধারিত প্রার্থীকে প্রত্যাহার করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে।