ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার (২৪ আগস্ট) খেলাফত মজলিস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই সংগঠনের নেতাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে নেতৃবৃন্দের মধ্যে জুলাই গণঅব্যুত্থানের প্রত্যাশা পূরণ, ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবেলা, রাষ্ট্রর সংস্কার-সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুপুর ১২টায় খেলাফত মজলিস কার্যালয়ে আপ বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে আপ বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমদ, কেন্দ্রীয় সদস্য মুফতি রিদওয়ান হাসান ও মাওলানা মুত্তাকী বিন মুনির।