মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


সোমবার ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে ‘মার্চ ফর রোহিঙ্গা’ বা রোহিঙ্গা সংহতি দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস। এদিন বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সংগঠনটি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে মজলুম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনের সমন্বয়ক জিহাদী ইহসান বলেন, “রোহিঙ্গারা প্রতিনিয়ত আন্তর্জাতিক গণমাধ্যমের আড়ালে হত্যার শিকার হচ্ছে। ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদীর তীরে চালানো ড্রোন হামলায় প্রায় ২০০ জন নিহত হন। আমরা এই অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আওয়াজ তুলতে ‘মার্চ ফর রোহিঙ্গা’র ডাক দিয়েছি।”

সংগঠনের মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়া পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সে অভিযানে হাজারো নারী-পুরুষ-শিশু হত্যা, নারী ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া ও খাদ্য-জল অবরোধসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। ওই দিন প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পà