মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ফজলুর বক্তব্য প্রত্যাহার ও বহিষ্কার চেয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানের ‘৫ আগস্ট’ নিয়ে দেওয়া বক্তব্য জুলাই-আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চব্বিশের ৫ আগস্ট নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই সময়ের মধ্যে ফজলুর রহমানের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে তাকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেবে গণঅভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি ‘জুলাই ঐক্য’।

সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যুক্ত হয়ে ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর’ এমন বক্তব্য দেন নিষিদ্ধ সংগঠনের নেতা ফজলুর রহমান। জুলাই ঐক্য মনে করে তার এই বক্তব্য সরাসরি গণঅভ্যুতà§