জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোটের প্রশ্নই আসে না।”
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই।
জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, এমন কোনো প্রà¦