মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একের পর এক বেফাঁস মন্তব্যের জেরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দেওয়া শোকজের জবাব তিনি দিয়েছেন। তবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। তাই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করছে দলটি। তবে বীর মুক্তিযোদ্ধ হওয়ার কারণে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফজলুর রহমানের উদ্দেশে তৈরি হওয়া চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার (ফজলুর রহমান) নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ ২৬ আগস্ট কারণ দরà