মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকগুলোতে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে