মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান রোববার (৩১ আগস্ট) এক বিবৃতিতে বলেছেন, শনিবার রাত বারোটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা শুরু করে কথিত এলাকাবাসী। পত্রিকার ভাষ্যমতে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। আজকে রবিবার সকাল সাড়ে এগারোটায় আবারো সংঘর্ষের ঘটনা ঘটে যাতে প্রশাসন বিভাগের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভির মুহাম্মাদ হায়দার আরিফসহ ১৮০ শিক্ষার্থী আহত হয়েছে। 

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নানা মাধ্যমে আমরা হতাহতের যে চিত্র দেখেছি তাতে এটাকে নিছক এলাকাবাসীর সাথে সংঘর্ষ বলে বিবেচনা করার সুযোগ নাই। বরং পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ওপরে নৃশংসতা চালানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উপ-উপচার্য ডক্টর কামাল উদ্দিনের বক্তব্য। তিনি মিডিয়ার সামনে কান্না বিজরিত কণ্ঠে বলেছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা হেলমেট পরে হামলা করেছে। একই সাথে তিনি বলেছেন, ‘আমি জিওসিকে ফোন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে à