মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে সম্প্রতি সংঘটিত প্রলয়ংকরী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, আহত ও অগণিত মানুষের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এই দুর্যোগে শহীদদের জন্য জান্নাত, আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।