বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


‘নতুন করে কোনো ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয়, সতর্ক থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই বলেছেন, “আগামীতে যেন নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবি এটি। হাজারো প্রাণের বিনিময়ে মানুষ ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখনো অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্রের উঁকিঝুঁকি দেখা যাচ্ছে। তাদের সতর্ক করে বলতে চাই, এই দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয় জয় করতে শিখেছে—এখন তাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।”

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলার রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, “চব্বিশের পাঁচ অগাস্টের পরে একটি দল বাজার দখল আর চাঁদাবাজিতে নেমেছে। এরà¦