বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সঙ্গে ছিল না: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “ইসলামী শক্তি কখনো সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, বরং মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সঙ্গে ছিল না।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত, কর্মীরা চাঁ