বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


‘মৌলিক বিষয় বাদ দিয়ে সংগীতে গুরুত্বারোপ জাতির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দলের নিয়মিত বৈঠকে বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুনগত মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিতমানে ভাষাগত দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে। বারো বছর পড়াশোনা করার পরেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় ভাষার মৌলিক বিষয়াবলিতে পাসমার্ক পাচ্ছে না। গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষায় বিশ্বমানে দুরের কথা সাধারণ মানও অর্জন করতে পারছে না। এমন বাস্তবতায় দেশের স্কুলগুলোতে ভাষা, গণিত ও মৌল