বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


চার দফা দাবিতে মাঠে নামছে পাঁচ ইসলামিসহ ৮ দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে আটটি দল। এর মধ্যে পাঁচটি ইসলামি দল রয়েছে। শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে।

তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।