ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচনও হয়নি।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার জলমা ইউনিয়ন শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শায়েখে চরমোনাই বলেন, শুধু প্রাক্তন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করে দিনের ভোট রাতে করেছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। এতে ভবিষ্যতে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা অতীত থেকে শিক্ষা নেবে।