বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


‘শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই মাসে হাজারো মা সন্তান হারিয়েছেন, অসংখ্য যুবক শহীদ হয়েছেন। তাদের প্রত্যাশা ছিল দেশে স্বৈরতন্ত্রের চির অবসান। সেই লক্ষ্য পূরণে এবং শহীদ-আহতদের রক্তের দায় শোধ করতে জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে দিতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর উত্তরা আজমপুর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার