বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


আফগানিস্তান সফরে বাংলাদেশের আলেমরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমারাতে ইসলামিয়ার (আফগানিস্তানের তালেবান সরকার) রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

গতকাল সকালে (১৭ সেপ্টেম্বর) তারা দুবাই হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দল তালেবান সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে দুই দেশের আলেমদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে ব