শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করে প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন। তাদের এই উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই কাজের ফলে নানা নেতিবাচক কর্মকাণ্ডে সমালোচনার মুখে থাকা ছাত্রদলের অনেকে প্রশংসা করছেন।

জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহ দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।

ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।

এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামি মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।

ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।

এনইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ