সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করে বহিষ্কার হলেন জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে আমির হাফেজ মো. ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত। তিনি বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন।

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক মজুমদার পরান বলেন, ফেসবুক পোস্ট ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলা জামায়াত তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. ইলিয়াছ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুকে শেয়ার করে ইউনিয়ন জামায়াতের আমির।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ