সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

কসবা উপজেলা জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা সৈয়দ আহমদ মাহবুবুল মাদানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক কারা নির্যাতিত মজলুম আলেম মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব ওসমানী, নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, কসবা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ আব্দুল্লাহ।

মতবিনিময় সভা শেষে এ-সময় জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতবর্ষী মোবারক মকবুল কাফেলায় যোগদান করেন এক ঝাঁক সচেতন উলামায়ে কেরাম।

তারা হলেন- হাফেজ মাওলানা লোকমান হোসাইন; মাওলানা শিহাব উদ্দিন ওয়াক্কাসী; মাওলানা গাজী তাজুল ইসলাম সাইফ; হাফেজ মাওলানা মাহদী হাসান; মাওলানা আনিছ আনছারী; মাওলানা উবায়দুল্লাহ জাব্বারী; হাফেজ উমর ফারুক; মাওলানা আশরাফ মাহমুদ।

মতবিনিময় শেষে নসিহত ও দোয়া পরিচালনা করেন জেলা জমিয়তের সহ-সভাপতি প্রখ্যাত আলেম শাইখুল হাদিস মাওলানা আব্দুল্লাহ আল জিলানী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ