সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, পবিত্র কোরআনের অবমাননা করে অপূর্ব পাল যে ন্যক্কারজনক, ঘৃণিত ও স্পর্শকাতর অপরাধ করেছে, তা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহনশীলতাকে চরমভাবে ব্যাহত করবে।

তারা আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা জোরদার করতে হবে।

নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পবিত্র কোরআনের মর্যাদা রক্ষায় আমরা মুসলিম জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনরোষ সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ