সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

খুলনায় ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||এম শাহরিয়ার তাজ খুলনা প্রতিনিধি||

৫ অক্টোবর (রবিবার) নগরীর ৩ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল-এর গণসংযোগ এর মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।

সকাল থেকে ৩নং ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন খুলনা-০৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

বিকাল ৪টা থেকে দৌলতপুর কুলিবাগান, মধ্যডাঙ্গা, পশ্চিম পাড়া, মহেশ্বরপাাশা বাজার, পালপাড়া, রেলিরবাগান এবং সন্ধ্যায় রেলিগেট এলাকায় গণসংযোগ ও পথসভায় করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি ও খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি আমজাদ হোসেন বন্দ, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ সমন্বয়কারী নাজিম হাওলাদার নাঈম, খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও মিডিয়া সমন্বয়ক ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জাহিদুল ইসলাম হক্কানী, ৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব লুতফুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-০৩ আসন খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলীর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ