সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’

ইসলামী শ্রমিক আন্দোলন ৯ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত ৯ টায় খালিশপুর বাস্তহারা মেইন রোড কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের এক যৌথ সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড সভাপতি মাওঃ মুফতী আমানুল্লাহ'র সভাপতিত্বে ও মোঃ আব্দুল্লাহ'র পরিচালনায় অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সহ-সভাপতি ও খালিশপুর থানার সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি মোঃ মামুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

সভায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ রুস্তম আলী খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মাওলানা মুফতী বশির আহমেদ, হাফেজ মাওলানা শরিফুজ্জামান, ইসলামী যুব আন্দোলন ৯ ওয়ার্ড সভাপতি মাওলানা মুফতী বাহারুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান, মোঃ নাসির হোসেন হাওলাদার প্রমুখ।

সভায় পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ মিছিল ও ঢাকায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ