সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

জনগণের প্রত্যাশা পূরণে পিআর পদ্ধতির বিকল্প নাই: আবদুল আউয়াল মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ এর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এক বিবৃতিতে বলেছেন, ০৫ আগস্টের পর এদেশের মানুষ আর কোন স্বৈরশাসক দেখতে চায় না।স্বৈরশাসক হওয়ার পথ বন্ধ করার একমাত্র কার্যকর পদ্ধতি হচ্ছে পিআর। তাই জনগণের প্রত্যাশা পূরণে পিআর পদ্ধতির বিকল্প নাই।

নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদার আরও বলেন, প্রচলিত পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট মূল্যায়ন করা হয় না; বিশাল একটা জনগোষ্ঠীর  ভোটকে অবমূল্যায়ন করা হয়। কিন্তু পিআর সিস্টেমের নির্বাচনে প্রত্যেকটি নাগরিকের ভোট মূল্যায়ন করা হবে। সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে; একপাক্ষিক সংসদ আর দেখতে হবে না।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতির মাধ্যমে পেশীশক্তির মাধ্যমে ভোট জালিয়াতির ঘটনা দৃশ্যমান।চারদিকে কালো টাকার ছড়াছড়িতে কমতি দুর্নীতিবাজ প্রশাসনও অংশগ্রহণ করে।  কিন্তু, পিআর পদ্ধতির নির্বাচনে সেটা দেখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ ও জনগণের স্বার্থে পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়নের জন্য আন্তরিক হওয়ার আহ্বান জানান। 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ