শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জামায়াতসহ কয়েকটি দলের গণমিছিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫ দলের গণমিছিল আজ। 

রাজধানীতে আজ পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে দলগুলো। অন্য দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও জাগপা। একই দাবিতে রোববার সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দলগুলো।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়ত জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গণমিছিলে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

ইসলামী আন্দোলন জানায়, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল করবে দলটির মহানগর উত্তর ও দক্ষিণ। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ