সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ইসলামী নেতারা বেশি জুলুমের শিকার : মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে ইসলামপন্থীদের এই ত্যাগ, কোরবানি, তাদের ওপর জুলুম এবং নির্যাতনের ইতিহাস মুছে ফেলে আবার যদি কেউ ’৭২-এর ধারায় ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করে, তাহলে রাজপথে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ।

শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে এ দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন।

এ অন্যায় ও অবিচারের মুখে ’২৪-এর গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা, এ দেশের ইসলামী রাষ্ট্রকামী জনতা বিপুল পরিমাণে অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে ’২৪-এর বিপ্লব সফলতা লাভ করেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানাই। পথসভায় আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানিসহ নেতাকর্মীরা।

পথসভা শেষে তিনি বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ