শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জনসেবার রাজনীতি করতে চাই: মাওলানা ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড দেউলগ্রামবাসীর সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আউয়াল নাগপুরী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় তিনি বলেন,আমি আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছি। অতীতেও মানুষের কল্যাণে কাজ করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য,ক্ষমতা বা স্বার্থের জন্য নয়। আপনাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন,দেউলগ্রামসহ কুড়ারবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকার। এজন্য আমি উন্নয়নের ১০ দফা পরিকল্পনা প্রণয়ন করেছি,যা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা উপদেষ্টা মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ,উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবুল কাসিম, বিশিষ্ট মুরব্বী আব্দুল হালিম, আতাউর রহমান, বাহার উদ্দিন, মাওলানা আহমদ কবীর,জামাল উদ্দিন ও মাওলানা সাহেদ আহমদ।

এসময় উপস্থিত দেউলগ্রামবাসী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর উন্নয়নমুখী বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং তার প্রতি শুভকামনা জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ