শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসলামি আন্দোলনের কর্মীরা কখনো অলস হন না: সেলিম উদ্দিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক,

আগামীর নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এদেশের মানুষের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লড়াই। এ লড়াইয়ে পূর্ণ দীনি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকা-১৭ নির্বাচনী এলাকার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। 

সেলিম উদ্দিন আরও বলেন, জুলাই আন্দোলনের হাজারো শহীদ আর নতুন প্রজন্মের স্বপ্নপূরণে দেশের মানুষের একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ জামায়াতে ইসলামী।  
জামায়াত নেতা বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো অলস হন না। কারণ, দেশ ও মানুষের সত্যিকারের কল্যাণকামীদের কোনো অবসর থাকতে পারে না। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের প্রিয়নবী ও তাঁর সাহাবাগণের জীবনাদর্শ।  

বিশেষ অতিথির বক্তৃতায় ডা. এস এম খালিদুজ্জামান বলেন, আমিরে জামায়াতের সুস্পষ্ট নির্দেশনা জামায়াত বিজয়ী হলে দেশের শাসক নয় সেবক হিসেবে ভূমিকা রাখবে। যার প্রমাণ আমরা পাচ্ছি সাম্প্রতিক সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের কর্মতৎপরতা।   

রোকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। রোকন সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ