শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নীতিবানরাই এ দেশের রাজনীতির হাল ধরবেন : ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লুটেরা নয়, সৎ, আদর্শবান এবং নীতিবানরাই দেশের রাজনীতির হাল ধরবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।   

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কর্মী সমর্থক এবং ভোটাররা এখনও দেশেই আছেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাদের কাছে তারা নিরাপদ থাকবেন, তাদেরকেই বেছে নেবেন।

তিনি বলেন, আমাকে অনেকেই বলেন যে, আওয়ামী লীগ ও হিন্দু ভোটার-যারা আওয়ামী লীগে ভোট দিতেন। তারা এখন কাকে ভোট দেবেন। আমি বলেছি, যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জানমালের নিরাপত্তা দিতে পারবে। তাদেরকেই তারা ভোট দিবেন।

তাদের জানমালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীদেরই হাতে। তাদের হাতেই এসব ভোটাররা নিরাপদ থাকবেন। কারণ, ইসলাম শান্তির ধর্ম।
আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।

সেই কথাও নির্বাচন কমিশনকে স্মরণ করিয়ে দেন ফয়জুল করীম। 
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. বেলাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদীস মাওলানা মুকবুল হোসেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ