শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না: বিএনপি নেতা আলাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। ব্যক্তির নামের শেষে যে ইসলাম বলা হয় তারা মূলত সেই ইসলাম।

সোমবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় চালক দলের এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জামায়াতে ইসলামী মানে ইসলাম ধর্ম না। এবার দেখেছেন না জামায়াতের নেতা পূজায় গিয়ে গীতা পাঠ করেছেন। জামায়াতে ইসলাম হিন্দুদের নিয়ে একটি শাখা গঠন করেছিল। পরে আবার সেটা বাতিল করেছে।

বিএনপি নেতা বলেন, আপনারা দেখছেন কিছু রাজনৈতিক দল একরকম বলছে আবার কাজ করছে আরেক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। ওদিকে জুলাই সনদের স্বাক্ষর করে এসেছে। আবার তরুণদের দল এনসিপি তারা আবার বলছে জামায়াতে ইসলামী নাকি প্রতারক। আবার জামায়াতে ইসলামী বলছে নাহিদ ইসলামের বক্তব্য কাঙ্ক্ষিত নয়। 

আলাল বলেন, আজ ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশের মানুষ। লড়াই করতে করতে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসে হাজির হচ্ছে। দেশের মানুষের মুক্তিযুদ্ধ শেষ হচ্ছে না। ১৯৭১ সালে রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ এখনও বাংলাদেশে চলমান। কারণ এখনও ভাতের জন্য, খুদার জন্য, ভোটের অধিকারের জন্য, এখন পর্যন্ত বিপথগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশের মানুষ তাদের সংগ্রাম চলমান রেখেছে। 

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এ চালক দল আমাদের দূর সময়ের সঙ্গী। এ চালক দল স্টিয়ারিং যখন হাতে নেয় তখন গণতন্ত্রের স্টিয়ারিংও চালাতে পারে এবং গাড়ির স্টিয়ারিংও চালাতে পারে। দুটোই তাদের পক্ষে করা সম্ভব তারা প্রমাণ করে দেখিয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ