শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিএনপি ছিনতাই মামলা দিয়েছিল, আমরা ৫ ভাই জেলে গিয়েছিলাম: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন,  ২০০৩ বা ২০০৪ সালে বিএনপির সময়ে বিএনপি নেতারা আমার ও ভাইদের বিরুদ্ধে ৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলা দিয়েছিল। ওই মামলায় আমাদের ৫ বছরের সাজা দেয় আদালত। ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম। সেখানে মোটা রুটি আর ডাল কিন্তু খেয়ে আসছি। আমার মতো ছেলে যদি ৫ বছর জেলে থাকে, তাহলে অন্য মানুষের ক্ষেত্রে এরা কী করেছে তা আর বলতে বাকি থাকে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তাদের দেশ পরিচালনায় আমরা পেয়েছি দুর্নীতি, চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে ৫ বার ফাস্ট বানিয়েছে। এরা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে।

পীর সাহেব চরমোনাই বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালালো, দম্ভ করে বলেছে হাসিনা পালায় না। আল্লাহর মাইর আলামের বাহির, ভাত রান্না করেও খেয়ে যেতে পারেনি। তার ভূমিমন্ত্রীর ৩টা দেশে প্রায় ৬২০টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। এদের দেশ পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে দেখেছি। এদের দেশ পরিচালনায় আয়নাঘরের মতো আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লাখ লাখ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলেছে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত দিনগুলোতে আমরা অনেকে অন্যের ওপর ভর করে চলেছি, কিন্তু ইসলাম নামক গাছকে আকড়ে ধরে মাথা উঁচু করে দাঁড়াবার চিন্তা কেউ করেনি। ৫ আগস্টের পর আলহামদুলিল্লাহ একটা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামের পক্ষে। দেশ ও মানবতার কল্যাণের পক্ষে বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগের যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, কলঙ্কের ইতিহাস রচনা করবে।

আলোচনা সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের সেক্রেটারি  মাওলানা মুহাম্মদ আবু সালেহ। সভায় ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামসহ ভোলার বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ