শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন দেখে ক্ষেপে গেলেন ট্রাম্প, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের উক্তি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের পর কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি এই বিজ্ঞাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধীতা করা হয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের অর্থায়নে তৈরি। যেখানে রোনাল্ড রিগ্যানকে বলতে শোনা যায়, ‘বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’ উক্তিটি রিগ্যানের ১৯৮৭ সালে দেওয়া একটি ভাষণের অংশ।

বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে অ্যাখ্যা দেন। লিখেন, ‘কানাডা প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করেছে। দেশটি যুক্তরাষ্ট্রের আদালতের শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করেছে।’ একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘তাদের (কানাডা) নিন্দনীয় আচরণের কারণে সমস্ত বাণিজ্য আলোচনা এখানেই শেষ।’

কানাডার কাঠ, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর ওয়াশিংটন শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা শুল্ক আরোপ করে। গত আগষ্টে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ