শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেওয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে শনিবার ((২৫ অক্টোবর) দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার, বিচার ও নির্বাচনের কাজে সরকারকে সবধরনের সহায়তা করা সত্যেও কোন ধরণের আইনীভিত্তি ছাড়াই জুলাই সনদ তৈরি হয়েছে, সনদের আইনী ভিত্তি নিয়ে আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া ক্রমাগত উপেক্ষা করে যাওয়া হয়েছে, গণহত্যাকারী ও তাদের দোসরদের ক্রমন্নোত উদ্ধত আচরন নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীসহ বহুসংখ্যক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের সূচনা করে। সেই যুগপৎ আন্দোলনের ৪র্থ ধাপের কর্মসূচি চলছে। আমাদের ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকারের বোধদয় না হলে উদ্ভুত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ