বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সপ্তাহে হারামাইনের খতিব যে দুই শায়খ ১ অক্টোবর ২০২৬ ২০২৬-এর নামাজের সময়সূচি ‘বিকল্প ছাড়া উচ্ছেদ অভিযান চালিয়ে মানুষের রুটি-রুজি ক্ষতিগ্রস্ত করা যাবে না’ ‘শাতিমের বিধান’—একটি গবেষণামূলক গ্রন্থ

বগুড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

বিএনপি থেকে জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম, খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী। ড. মোস্তফা ফয়সাল পারভেজ নব যোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

এ বিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, একসময় ইউপি সদস্য আব্দুর রহিম খাসি জবাই করে খাওয়ায়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ছিলো। এখন আবার জামায়াতে যোগ দিচ্ছে। যাদের কথা বলা হচ্ছে তারা বিএপির কেউ না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ